বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে যে ঘুর্ণিঝড়ের আশোঙ্কা করা হচ্ছিল তা কেটে গিয়েছে। দেশের সমুদ্রবন্দর সমূহকে সকল ধরণের বিপদ সংকেত নামানোর নির্দেশ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম বা উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।
এর আগে অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সরকারের এই সংস্থাটি জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বার্তাবাজার/এসজে