পটুয়াখালীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

“দুর্যোগ বুঁকি হ্রাসে সু-শাসন,নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পটুয়াখালী জেলা ত্রান ও দূর্যোগ পূর্নবাসন কর্মকর্তা রনজিত কুমার হাওলাদার, পৌর কাউন্সিল দেলোয়ার হেসেন আকন ও শুকতারা এনজিওর প্রতিনিধি মাহফুজা ইসলাম, পিআইও রফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বাংলাদেশের উপকূল ভাগের গঠন প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সংখ্যা তীব্রতা ও প্রভাব বাড়িয়ে দিচ্ছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর