ফরিদপুরের আলফাডাঙ্গায় আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার বড়ভাগ আলহাজ্ব আফিজ উদ্দীন আলেকজান কলেজ মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ম্যাচে টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন। ম্যাচটির শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান (কুয়েতী আকরাম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানা ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক আলমগীর হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শেখ নবীর হোসেন ও উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় আলফাডাঙ্গা উপজেলা এসএসসি ব্যাচ-২০১৭ একাদশ বনাম কাশিয়ানী ফুটবল একাদশ অংশ নেয়।
কেএস/বার্তাবাজার