বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ (মঙ্গলবার) বিকালে চিকিৎসকের সংগঠন ‘ড্যাব’র সাবেক এই নেতা সাংবাদিকদের জানান, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে
এর আগে দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় কর্মসূচী শেষে রিজভী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে বুকে বেশি ব্যাথা অনুভব করলে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এসজে