বগুড়ায় আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ায় ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাঘোপাড়া বাজার এলাকায় রহিম নামে এক ব্যক্তির ওয়েলডিংয়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আশপাশের আরও ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর