মোংলার লোকালয় থেকে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সুন্দরবনের জয়মনি এলাকা হতে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস তালুকদার নামে এক ব্যক্তির বাড়ির হাঁস/মুরগীর খোঁপ থেকে বন বিভাগ, ওয়াইর্ল্ডটিম ,সিপিজি, ডিসিটি, ভিটিআরটি সহ স্থানীয় লোকজন অজগরটি উদ্ধার করেন।

পরে অজগরটি চাঁদপাই রেঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এসময় অজগরটি দেখতে স্থানীয় লোকজন ভীড় জমায়।

এই বিষয়ে সিপিপি সদস্য মোঃ মাসুদ শেখ জানান, সাপটি ৮ফুুট লম্বা ও আনুমানিক ১০ কেজি ওজন হবে। তিনি আরও বলেন, ইলিয়াসের বাড়ির খোঁপে থাকা ৫টি হাঁসও খেয়ে ফেলেছে এই অজগরটি।

চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, সুন্দরবন ইউনিয়নের ইলিয়াস তালুকদারের বাড়ির একটি খোঁপে অজগরটি দেখে স্থানীয়রা তাদের সংবাদ দেয়। সংবাদ পেয়ে ওই বাড়িতে যাওয়া হয়। পরবর্তীতে সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর