কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সোনাভরী নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ঐ শিশু শিশু উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের ছানোয়ার হোসেন এর ছেলে ইমরান হোসেন (৬)। প্রত্যক্ষদর্শীরা জানান,১৩ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে ।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশেই সোনাভরী নদীর পাড়ে খেলা করছিল ইমরান। এসময় সবার অজান্তে সে নদীতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে আশেপাশে না পেয়ে সোনাভরী নদীতে খুঁজতে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হুদা জানান, শিশুটি অতিরিক্ত পানি পান করার পর নিশ্বাস বন্ধ হবার ফলে তার মৃত্যু ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ।
বার্তাবাজার/আর.আর