স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় মাহাফিজুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে ওই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাহাফিজুল ইসলাম ওই গ্রামের মেনা মোল্লার ছেলে।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, মাহাফিজুল কালিগঞ্জের বসন্তপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। সোমবার সকালে ওই স্কুল ছাত্রীকে খালার বাড়ির পাশে একটি বাগানে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

ঘটনাটি স্থানীয়রা টের পেলে মাহাফিজুল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে চলে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে মাহাফিজুলকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাহাফিজুলকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। মাহাফিজুলকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর