বগুড়ায় নগর দীপ্ত শিখার উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার শাজাহানপুরে নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) সংগঠনের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে বন্যার্তদের মাঝে মুড়ি, চিনি ও মশুর ডাল বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।

উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেনঃআব্দুল আলিম,আশিকুর রহমান,সোহেল রানা,মাহমুদুল হাসান রিপন,তাসনীন আহম্মেদ,রুহুল আমিন,হাসান জোয়ারদার,মোঃজাকারিয়া,সাব্বির জোঃ,সাদিক শাহ,রিফাত হাসান,সাব্বির হোসেন,হাসান মাহমুদ, সাইখ,নাহিদসহ আরো অনেকে।

উল্লেখ্য,এর আগে গত ০৮অক্টোবর তারিখেও নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর