রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার দাবিতে পাবনায় মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ খুন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রাষ্ট্রয়াত্ব পাটকল চালু করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় পাবনা হামিদ রোড় সড়ক প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য আব্দুল জব্বার, শাইনুর রহমান ও ঈশ^রদীর উপজেলা কমিটির সদস্য গোলজার হোসেন প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, সারাদেশে লাগামহীন ধর্ষণ, গুম, দূর্নীতি,খুন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রয়াত্ব পার্টকল বন্ধ হয়ে যাচ্ছে এতে দেশের সাধারণ মানুষ বেকারসহ আত্মকর্মসংস্থান হারাচ্ছে এতে সন্ত্রাসী দূর্নীতিতে জড়িয়ে পড়ছে যুবসমাজ। তাই সঠিক পদক্ষেপ নিতে হবে সরকারকে।

বক্তারা আরো বলেন, ধর্ষণকারিদের দূরত্ব বিচারের আওতায় এনে দূরত্ব ফাঁসি কর্যকর করার আহ্বন জানান বক্তারা। এবং দেশের পাটকল গুলো সচল করারও দাবি জানান তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর