বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ফল ব্যবসায়ী নিখোঁজ

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে বাহাউদ্দিন (৭০) নামের এক ফল ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। সোমবার রাত নয়টার দিকে বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় এ নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা নদী পাড় হচ্ছিলো। এমন সময় এম ভি রিফাত-৩ লঞ্চের সাথে ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় চারজন যাত্রী ও মাঝি সাতার কেটে তীরে পৌছালেও ফল ব্যবসায়ী হাজী বাহা উদ্দিন নিখোঁজ থাকেন। ঘটনার পরপরই সদরঘাট ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নিখোঁজ বাহা উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালান।

জানা গেছে, নিখোঁজ বাহা উদ্দিন রাজধানীর বাদামতলী এলাকার একজন ফল ব্যবসায়ী এবং তিনি রাতে তার দোকান বন্ধ করে কেরানীগঞ্জ ইস্পাহানী এলাকায় নিজ বাসায় ফেরার জন্য নৌকায় বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে লঞ্চ দূর্ঘটনার শিকার হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর