দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ২২ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে ১ হাজার ৫৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭৭ জন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
বার্তাবাজার/কে.জে.পি