ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, এই ধর্ষণ আইনের যেন কোন অপব্যবহার না হয় সেজন্য সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে যেন কোন নিরপরাধ ব্যক্তি ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জাপা চেয়ারম্যানের উত্তরা বাসভবনে এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্যাতিতার বিচার পাওয়া সহজ করতে আইনি জটিলতা দূর করতে হবে। ধর্ষণ নির্মূল করতে ধর্ষকের বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে নির্যাতিতার পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করতে সকলপ্রকার উদ্যোগ নিতে হবে।
বার্তাবাজার/কে.কে