স্ট্রোক করেছেন রিজভী, হাসপাতালে ভর্তি

স্ট্রোক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমানে তিনি রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন রিজভী। প্রথমে তাকে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর