মেহেরপুরে গরুসহ চোর আটক

মেহেরপুরের গাংনীতে জহরুল ইসলাম(৪৬) নামের এক গরুচোরকে আটক করেছে এলাকাবাসী। জানা গেছে, গরুটির মালিক উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজের ছেলে মো: মনিরুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালের দিকে করমদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম উপজেলার নওদা ছাতিয়ান গ্রামের মৃত বাদলের ছেলে।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলামের গরু হারিয়েছে এমন সংবাদের ভিত্তিতে গরুর সন্ধানে নামে এলাকাবাসী। পরবর্তীতে উপজেলার করমদী গ্রাম থেকে গরুসহ তাকে হাতেনাতে আটক করে।

গরুর মালিক মনিরুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৪ টার দিকে গোয়ালের গরু খুঁজে পাচ্ছিলাম না, গরুর পায়ের চিহ্ন দেখে আমি সহ এলাকাবাসী খোঁজ করি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম বাদলসহ তার সহযোগীরা গরু চুরি করেছে।

মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম লিটন জানান, গরু চুরির সংবাদ শোনার পরে এলাকাবাসী কে নিয়ে গরু সন্ধানে নামী এবং পরে করমদি গ্রাম থেকে গরুসহ জহুরুল ইসলামকে আটক করা হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর