মিরপুরে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর মিরপুরের কালশীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ‘কালশীর বাউনিয়াবাদ মাঠের পাশে ওই টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর