সিলেটে যুবকের মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি পুলিশের

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহরিয়ার আল মামুনকে প্রধান করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, কোতোয়ালি থানার সহকারি কমিশনার নির্মল চক্রবর্তী ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার প্রবাস কুমার সিংহ।

এরই মধ্যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বন্দরবাজার ফাঁড়ির ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর