ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসকসহ (ডিসি) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে।
এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন ফরিদপুরের ডিসি অতুল সরকার।
ডিসি-ইউএনওসহ নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অত্যন্ত মানহানিকর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন নিক্সন ও তার অনুসারীরা।
একে নির্বাচনী আচরণবিধির পরিপন্থি উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার চিঠি দেন ফরিদপুরের ডিসি অতুল সরকার।এরই পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বার্তাবাজার/কে.জে.পি