দীর্ঘ আট বছর পর বাংলাদেশ থেকে সিজনাল ভিসায় কর্মী নেবে ইতালি

দীর্ঘ আট বছর পর সিজনাল ও ননসিজনাল ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নিবে ইতালি সরকার। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরো ২৩ টি দেশের নাম রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের অনুরোধে শেষ পর্যন্ত ইতালী সরকার বাংলাদেশকে মৌসুমি ও অমৌসুমি শ্রমিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে। বাংলাদেশি খামার শ্রমিকদের কর্মসূচির শর্ত লঙ্ঘন করায় এই সুবিধা থেকে প্রত্যাহার করা হয়।

তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন । এ সময়ে সিজনাল ও অসিজনাল শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশ অন্তুর্ভুক্ত করতে অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রীর এ অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য এ সুবিধা মঞ্জুর করেছে ইতালি সরকার।

সোমবার ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ হয়। সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও পর্যটন খাতে ছয় মাসের জন্য বিদেশি শ্রমিক নিয়োগ দেয় ইতালি সরকার। এই ছয় মাস কাজ করার পর আবার বিদেশি শ্রমিকদের তাদের নিজ দেশে ফিরতে হয়। আজ মঙ্গলবার থেকে ফের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এবার খণ্ডকালীন কাজের জন্য ৩০ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিক নেবে ইতালি। কৃষি, হোটেল ও ট্যুরিজমসহ বিভিন্ন ক্যাটাগরিতে ইতালিতে প্রবেশ করতে পারবেন এসব শ্রমিক।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর