বিশ্বে করোনায় আক্রান্ত ৩ কোটি ৮০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৩ লাখ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭শ’র বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ছাড়ালো। আক্রান্ত ৩ কোটি ৮০ লাখের বেশি।

আজও দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে ছিল ভারত। নতুন করে ৭ শতাধিক মৃত্যু রেকর্ড হওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১০ হাজার ছুঁইছুঁই করছে। আক্রান্ত পৌনে ৭২ লাখের মত।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ শতের বেশি মানুষ। এ পর্যন্ত মহামারিতে ২৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর