নাব্য সঙ্কটের কারণে গতকাল সোমবার দুপুর থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে
মঙ্গলবারও (১৩ অক্টোবর) ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ।
জানা যায়, সোমবার সকাল থেকে কে টাইপ ও ছোট ৪/৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কে টাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ‘সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কি-না তার নিশ্চয়তা নেই।’
বার্তাবাজার/অমি