হবিগঞ্জে ৩৬ বস্তা সরকারি চাল উদ্ধার, মিল মালিককে কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলের নন্দনপুর বাজারে একটি মিলে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিলের মালিক তাহের মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে উপজেলার নন্দনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার তাহের মিয়ার চালের মিলে অভিযান চালান। এ সময় মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

এর সঙ্গে জড়িত থাকার অপরাধে মিলের মালিক তাহের মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত তাহের মিয়া উপজেলার শ্রীকলস গ্রামের চন্দন মিয়ার ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর