সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানসহ চার আসামির ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গতকাল সোমবার(১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যরা হলেন, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ।
সোমবার মধ্যরাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণদাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা সুপারিশ করেছিলাম, তাদের ছাত্রত্ব বাতিল করার। সেই সুপারিশের সূত্র ধরে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি তাদের ছাত্রত্ব বাতিল করেন।
বার্তাবাজার/আর.আর