ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে মোট ২২ দিন (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত) ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে।’
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা ২২ দিন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘মা ইলিশ রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে আন্তরিক সহযোগিতা করবেন। আর জেলেদের প্রতি আহ্বান, এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ রক্ষা করলে জেলেরাই বেশি নদীতে ইলিশ মাছ ধরতে পারবে। এই মাছ জেলেদেরই সম্পদ।’
বার্তাবাজার/অমি