নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৪৮) নামে একটি বাড়ির কেয়ারটেকারকে ফ্ল্যাটের দরজা ভেঙে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে একটি আবাসিক ভবনের খালি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় তাকে।
সিদ্ধিরগঞ্জের মৌচাকের একটি কারখানায় চাকরি করে দুই বোন। একজনের বয়স ১৩ বছর আরেক বোনের বয়স ১১ বছর। তাদের বাবা জানান, নিয়মিত কাজে না যাওয়ায় তিনি ছোট মেয়েকে মারধর করার কারণে তার ২ মেয়েই ভয়ে গত ৫ অক্টোবর আর কাজ থেকে সন্ধ্যায় বাসায় না ফিরে এলাকায় ঘুরছিল।
আর সেই সুযোগে কেয়ারটেকার আবু বক্কর মেয়ে ২টিকে ঘোরাফেরার কারণ জিজ্ঞেস করে এবং ফুসলিয়ে তার সঙ্গে ওই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এক পর্যায়ে সোমবার এলাকার যুবকরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় এবং আবু বক্করকে ধরতে যায়। অবস্থা বেগতিক দেখে বাড়িওয়ালা জাহাঙ্গীর তার কেয়ারটেকার আবু বক্করকে ৪ তলার একটি ফ্ল্যাটে লুকিয়ে রাখে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তার সন্ধান পেয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে আবু বক্করকে গ্রেফতার করে।
বার্তাবাজার/আর.আর