প্রেসিডেন্টস কাপে আজ মুখোমুখি তামিম-মাহমুদউল্লাহরা

মঙ্গলবারই প্রথমবারের মতো মাঠে নামবে তামিম একাদশ। দল নিয়ে সন্তুষ্টির কথা আগেই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামার প্রত্যাশার কথাও শুনিয়েছেন। কালই শুরু হবে সেই লড়াই। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এটাই হবে যেকোনো প্রতিযোগীতামূলক ম্যাচে তামিমের প্রথম নেতৃত্ব দেয়া।

ব্যাটিংয়ে দলটির মূল ভরসা হবেন অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিং সঙ্গী হিসেবে থাকবেন আরেক তামিম, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান। থাকবেন বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীও। ইতোমধ্যেই নিজের সামর্থ্যের জানান দেয়া মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনরাও খেলবেন এই দলে।

বোলিংটাও বেশ শক্তিশালি তামিম একাদশের। মোহাম্মদ সাইফুদ্দিনের মতো অলরাউন্ডারের সঙ্গে আছেন তরুণ শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররা। অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে স্পিন বিভাগে দেখা যাবে লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদিকে।

নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তামিম বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা দুটি বাড়তি দিন অনুশীলন করতে পেরেছি, এটা একটা সুবিধা ছিল। অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড় আছে। তারাও এখন দলে। ওদের সাথে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিভাবে কী করলো সে বিষয়েও কথা হয়েছে। এই আসরটি হাই-ভোল্টেজ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত। আমরা আজ ভালো অনুশীলন করেছি। আশা করি কালকের ম্যাচ দারুণ হবে।’

তুলনামূলক অভিজ্ঞদের নিয়ে গড়া রিয়াদ একাদশের বিপক্ষে শক্তিশালি তামিম ইকবালের একাদশের লড়াইটা তাই নিশ্চিতভাবেই রোমাঞ্চ ছড়াবে দর্শকদের মনে।

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা

শান্ত একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর