মাগুরায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যলয় সামনে থেকে এক র‌্যালী বের করা হয় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নোমানী ময়দানের সামনে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় শ্রমিক লীগের মাগুরা জেলা শাখার সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাছির বাবলু,জেলা আ.লীগের সহ- সভাপতি মুন্সি রেজাউল হক, জাতীয় শ্রমিক লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, দেশের ক্রান্তিলগ্নে শ্রমিক ভাইদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে দেশের যেকোন ক্রান্তিলগ্নে দুনিয়ার মজদুর এক হও শ্লোগানে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবান জানান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর