রাজধানীতে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

রাজধানীর তুরাগে ১৫শ’ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া থানার উমেদপুর গ্রামের মৃত দুলাল মিয়ার মেয়ে লক্ষী বেগম (৩৫) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রূপপুর গ্রামের মৃত কালা মিয়ার মেয়ে কহিনুর আক্তার মিতু (৩২)।

সূত্রে জানা যায়, গতকাল (১২ অক্টোবর, রবিবার) দিবাগত রাতে তুরাগ থানাধীন রানাভোলা সাহেব আলী রোডের জনৈক মিজানুরের বাড়িতে ঐ মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১টার দিকে এস আই জাকির হোসেন ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী পূর্বক ১৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নির্মল চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর