গাংনী সীমান্তে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি তেতুলবাড়ি সীমান্ত থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) রাত আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর দুইটার দিকে তেতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর