কলাপাড়ায় হাইব্রিডদের নিয়ে আ.লীগের কমিটি গঠনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌর আওয়ামীলীগের কমিটিতে ১৬ ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে মাইম্যান, হাইব্রিডদের অন্তর্ভূক্তি করে কমিটি গঠনের অভিযোগ এনে এবং পৌর নির্বাচনের প্রার্থী বছাইয়ের আগে যথযথভাবে কমিটি পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঞ্চিত নেতা মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী।

তিনি দাবি করেন, সম্প্রতি কলাপাড়া পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে ১৬ জন ত্যাগী নেতাকর্মীকে বাদ দেয়া হয়েছে। আর রাজনৈতিক পরিচয়হীন অসাংগঠনিক লোকজনকে কমিটিতে অন্তর্ভূক্তি করা হয়েছে। কমিটিতে মোটরসাইকেল চালক থেকে সমাজ বিরোধীদের অন্তর্ভূক্ত করার অভিযোগ করা হয়েছে।

আশরাফ হোসেন দাবি করেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেদের পছন্দনীয় মাইম্যান হিসেবে পরিচিতদের কমিটিতে অন্তর্ভূক্ত করার অভিযোগ করা হয়। এ জন্য পৌর কমিটির সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদককে দায়ী করা হয় সংবাদ সম্মেলনে। তারা আরও বলেন এ কমিটি এখন পর্যন্ত অনুমোদিত হয়নি। তাই নতুন করে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পদ বঞ্চিত সাত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কলাপাড়া পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও পৌরসভার মেয়র বিপুল হাওলাদার জানান, এখন পর্যন্ত কমিটি অনুমোদিত হয়নি। এটি খসড়া কমিটি। কমিটি পুনর্গঠণ করার সুযোগ রয়েছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, স্বজনপ্রীতির কোন সুযোগ নেই। কমিটি গঠন করে অনুমোদনের জন্য আওয়ামীলীগের কাছে জমা দেয়া হয়েছে। বঞ্চিতদের অন্তর্ভূক্তির বিষয়টি দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুসারে কার্যকর ব্যবস্থা নেয়া হতে পারে। এখানে ব্যক্তিগত কোন ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর