ডি ভিলিয়ার্স তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর ব্যাঙ্গালুরের

ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেটে ১৯৪ রানের পাহাড়সম টার্গেট দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৯৫ রান।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় কোহলির দল। দুই ওপেনার পাডিক্কেল আর ফিঞ্চ ৪৬ বলে গড়েন ৬৭ রানের অসাধারন জুটি। ২৩ বলে ৩২ করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়েং সাজঘরে ফিরে যান পাডিক্কেল। ফিঞ্চকে বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। ৩৭ বলে ৪৭ রান আসে অস্ট্রেলিয়ান ওপেনারের ব্যাট থেকে।

পরের সময়টা শুধুই ডি ভিলিয়ার্সময়। সঙ্গী হিসেবে নিয়েছিলেন কাপ্তান বিরাট কোহলিকে। ৪৬ বলে ১০০ রানের হার না মানা জুটি গড়েন এই দুইজন। যার মূল অবদান ডি ভিলিয়ার্সের।

২৩ বলে ফিফটি পূরণ করা ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। ৩৩ বলে গড়া তার দানবীয় ইনিংসটি ছিল ৫ চার আর ৬ ছক্কায় সাজানো।

তবে ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি ছিলেন অনেকটাই ধীরগতির। ২৮ বলে ৩৩ রানের ইনিংসে তার ছিল কেবল একটি বাউন্ডারির মার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর