টাঙ্গাইলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি গঠন

বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের টাঙ্গাইল জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহাদত হোসেনকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সম্প্রতি (১০ অক্টোবর) বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো.খবির হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এ.কে. এম আব্দুল মোতালেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। এর পূর্বে,আইডিইবি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা,আইডিইডির টাঙ্গাইলের সাধারন সম্পাদক মীর মো.হোসেন চন্নু সুপারিশসহ ঢাকায় প্রেরন করেন।

অন্যান্যরা হলেন-সহসভাপতি মো.জয়নাল আবেদীন,আবু জাফর খান,শাহরিয়ার মো.নাজমুল আহসান,এএইচএম জাহাঙ্গীর আলম খান,যুগ্ম-সম্পাদক জাহিদ রানা,মো.আশরাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো,রাসেল মাহমুদ,সহসাংগঠনিক সম্পাদক বদিউল আওয়াল,অর্থসম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক মো.জাবেদুল ইসলাম,ছাত্রবিষয়ক সম্পাদক কে,এম এমরান,তথ্য ও গবেষণা সম্পাদক মো.সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক রিতা সাহা,চাকুরি বিষয়ক সম্পাদক রুবেল মিয়া,সাহিত্য সংস্কৃতিক ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সাহা,মিডিয়া ও প্রচার সম্পাদক মো.ফিরোজ মিয়া, নির্বাহী সদস্য এম,এম আব্দুল মান্নান তালুকদার,মো.শফিকুল ইসলাম,মো.আনোয়ার হোসেন,মো.মনিরুজ্জামান,ইসরাত জাহান,শাহনাজ আক্তার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর