পাবনার আটঘরিয়ায় ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তানভীর আহম্মেদ (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোর নাটোরের বড়াইগ্রাম থানার দিয়ারগারফা গ্রামের মো: শফিকুল ইসলাম ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর মহল্লায় রোববার রাত ৯টার দিকে ধর্ষক তানভীর আহম্মেদ ১৬ বছর বয়সী ঐ কিশোরীর ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় প্রতিবেশীরা ধর্ষককে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় সোমবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস