ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রিমান্ডে

আলোচিত ধর্ষণ মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (সোমবার) ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুরে এই দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কোতয়ালি থানার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর