ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে সুজন শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের দক্ষিনপাড়া এ ঘটনা ঘটে। নিহত সুজন শেখ একই এলাকার কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সুজন শেখসহ তিন জন মিলে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে পার্শ্ববর্তী মাঠে যায়। পরে দু’জন ঘাস নিয়ে বাড়িতে ফিরে আসলে এসময় সুজন জানায় সে পরে যাবে। একটু পরেই হালকা বৃষ্টির সাথে বজ্রপাতে সুজনের মৃত্যু হয়।
এ দিকে সুজনের কোন খোঁজ না পেয়ে খোঁজাখুজি করে এবং বিকাল পাঁচটার দিকে সুজনের মা মাঠের মধ্যে তার নিথর দেহ পরে থাকতে দেখে। তারপর নিহত সুজনের লাশ বাড়িতে নিয়ে আসে।
বার্তা বাজার / ডি.এস