সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৯টি মামলায় অর্থদণ্ড

ঢাকার সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিভিন্ন ধারায় ৯টি মামলায় মোট সাতাশ হাজার দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী সাভার বাজার এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আজ (সোমবার) সাভার বাজার এলাকায় অননুমোদিতভাবে ফুটপাত দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করায় “স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯” এর ৭ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪ টি মামলায় ৪২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া “সড়ক পরিবহন আইন ২০১৮” এর ৯০ ধারায় চারটি মামলায় মোট ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সাভার বাজার এলাকায় “বাংলাদেশ হোটেল ও রেষ্টুরেন্ট আইন ২০১৪” এর ১৯ ধারায় ১টি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১২ অক্টোবর) এর অভিযানে মোট ৯ টি মামলায় ২৭,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর