বাংলাদেশি জেলেদের অপহরণের সময় পাঁচ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে অপহরণকালে বাংলাদেশী ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন, মোঃ বাকগুল্লাহ (২২) মোঃ শুক্কুর (২০) রবি আলম (২২) নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা প্রত্যেকে রোহিঙ্গা নাগরিক।

আজ সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিকী।

কোস্টগার্ড সূত্র জানায়, বঙ্গোপসাগরে মাছধরার একটি নৌকায় জেলেদের উপর অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত আক্রমণের সংবাদের ভিত্তিতে টেকনাফ কোষ্টগার্ড সদস্যরা সাগরে অভিযান চালিয়ে ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করে। এসময় ২ টি একনলা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড তাজা গুলি, দেশীয় ১০ টি ধারালো কিরিচ ও ট্রলার জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জেলে ও রোহিঙ্গা ডাকাত দলটিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে আনা হয়েছে।

আটক ডাকাতদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর