মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ১ হাজার ৯ শত ৬ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪৯ হাজার টাকা। এছাড়াও এসময় ১৫৫ বস্তা (১২ হাজার ৪শত পিস ববিন) জব্দ করা হয়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, আজ সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের গোসাইবাগ ও নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) আনিসুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁনসহ সঙ্গীয় ফোর্স।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর