পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া বাজার ও আটোয়ারী ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মনারজী ড্রাগ হাউজকে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার কারণে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় ভাই ভাই ষ্টোরকে ১ হাজার ও করিম ষ্টোরকে ৩ হাজার টাকা এবং নুর হোটেলকে মানহীন ও নোংরা পরিবেশের জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র সাহা জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে আমাদের এ অভিযান চলছে এবং আগামীতেও আমাদের এ ধরনের অব্যাহত থাকবে।
বার্তা বাজার / ডি.এস