শরণখোলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী খাঁন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সোমবার ভোর চারটার দিকে উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আসগর আলী খাঁন উপজেলা সদরের রায়েন্দা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইংরেজী বিভাগের শিক্ষক ছিলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বাদ আসর বীর মুক্তিযোদ্ধা আসগর আলী খানকে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে পারিবারীক গোরস্থানে দাফন দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডি.এস