পঞ্চগড়ের সদর উপজেলায় ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আঞ্জুমান আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুঁটাপাখুরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গৃহবধূ আঞ্জুমান আরা বেগম ওই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বিকেলে ওই গৃহবধূ বাড়ির পাশের একটি ধানক্ষেতে ঘাস কাটতে গেলে এসময় ধানক্ষেতের পাশে থাকা সেচ পাম্পের ছিড়ে পড়া বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় প গড় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।