রিফাত হত্যা : শিশুদের রায় নির্ধারণ হতে পারে বুধবার

দেশজুড়ে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে আদালত। এছাড়া পুলিশের দেওয়া চার্জশিটের দ্বিতীয় খণ্ডে থাকা আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ শিশুর যুক্তিতর্কের শেষ দিন ছিল আজ সোমবার।

তিনদিন যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত ৫ অক্টোবর থেকে। এর মধ্যে প্রথম দুইদিন পার হয়েছে পাবলিক প্রসিকিউটরের (পিপি) যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে। গত বুধবার পাঁচ শিশুর যুক্তিতর্ক শেষ হলেও বাকি নয় শিশুর গতকাল রোববার থেকে শুরু হয়ে আজ সোমবারে এসে শেষ হয়।

পাঁচ শিশুর টানা চার ঘণ্টা জেরা নেওয়া হয়। যা শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। তবে রাষ্ট্রপক্ষ ও শিশু পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামী বুধবার যুক্তিতর্কের ওপরে যুক্তি খণ্ডাবেন উভয়পক্ষ। সেই সঙ্গে হতে পারে আইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ১৪ শিশুর রায়ের দিন-তারিখ নির্ধারণ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর