নাটোরে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরে বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের স্মরণে নিরবতা পালন, শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা শ্রমিক লীগর সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্যরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর