র‌্যাবের অভিযানে জেএমবির ২ সদস্য গ্রেফতার

ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে বরিশালের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)।

আজ সোমবার (১২ অক্টোবর) ভোররাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার মুকুর চাকমা। মুকুর চাকমা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুলাদী থানায় ২০১৯ সালের ২১ আগস্ট মামলা দায়ের হয়েছিল। মামলা নং-১১। সেই সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লোকমান হোসেন ওরফে সাফিন (২৪) এবং কাজী রাইয়ান রহমান (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে দাবী করেছে র‌্যাব।

জেএমবি সদস্যদের আজ দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর