হাতিরঝিলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর, তার পরণে জিন্স প্যান্ট ও লাল গেঞ্জি।

হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা জানান, সোমবার সকালে খবর পেয়ে হাতিরঝিল থেকে ভাসমান লাশটি পুলিশ উদ্ধার করে।

“মৃতদেহটি অনেকটা পচে গিয়েছে। ধারনা করা হচ্ছে, পলিথিন দিয়ে মোড়ানো রশি দিয়ে হাত পা বাঁধা মৃতদেহটি দুই তিন দিন আগের। তাই শরীরের জখম রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না”

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর