সাভারে যাতায়াতের রাস্তার বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়, এতে ভাতিজার পিটুনির দুই দিন পর বৃদ্ধ চাচার মৃত্যু হয়েছে।
মজিবর পালোয়ান ও ছেলে রিয়াজ পালোয়ানের সাথে যাতায়াতের রাস্তা ও তিন শতাংশ জমি নিয়ে নিহত আফাজ উদ্দিন পালোয়ানের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।
শুক্রবার হঠাৎ করে মজিবর ও তার ছেলে রিয়াজ পালোয়ানের সাথে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে রিয়াজ তার চাচা আফাজ উদ্দিনকে বাঁশ দিয়ে আঘাত করে ও শরীরের স্পর্শকাতর জায়গায় লাথি মারে। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকার দুই দিন পর গতরাতে রোববার (১১ অক্টোবর) তার মৃত্যু হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।
বার্তাবাজার/আর.আর