গতকাল রোববার সকালে সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ আকবর ভুইয়াসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরো ৩ পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
নিহত রায়হান আহমেদ (৩৫) সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার মৃত হবিবুর রহমানের ছেলে। তিনি নগরের রিকাবীবাজার এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।
গতকাল রোববার সকালে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া নেহারীপাড়ার যুবক রায়হানকে পিঠিয়ে হত্যার অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনা নিহতের স্ত্রী তান্নী বাদি হয়ে সোমবার সকালে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার তদন্তে নামে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল।
বার্তাবাজার/কে.জে.পি