অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেজাল্টের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেজাল্টের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। পরে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা মৌখিক ও বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার গড় পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের দাবি জানান।
বার্তাবাজার/কে.কে