ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় অনুমোদনের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, মৃত্যুদণ্ডের আইন করলেও ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে আইনের শাসন প্রয়োজন।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘সারা দেশে যেভাবে মানুষ সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাতে গণআন্দোলণের আভাস পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশে অনেক অপরাধের সর্বোচ্চ সাজা ফাঁসি থাকলেও অপরাধ কমেনি। তাই এই আইন করেও ধর্ষণ কমানো যাবে না। এর জন্য প্রয়োজন বিদ্যমান আইনের সুষ্ঠু প্রয়োগ।’
বার্তাবাজার/কে.জে.পি