নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবীতে বিক্ষোভ করেছে বরিশাল নারী মুক্তি সংসদ ও ছাত্র মৈত্রী।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অনুষ্ঠিত ওই বিক্ষোভ শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নারী মুক্তি সংসদের সভাপতি সিমা রানি শীল।
বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটি জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, অধ্যক্ষ আঃ মোতালেব হাওলাদার, মহাগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুখ তমাল, জেলা সভাপতি মিন্টু দে, আল-মামুন রাব্বি, পাপিয়া আফরোজ ও মাসুদা বেগম।
বক্তরা ধর্ষকদের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি খতিয়ে দেখার আহবান রাখেন।
বার্তাবাজার/অমি